Header Ads

Header ADS

৪০ তম বিসিএস এর বাংলা প্রশ্নের উত্তর

 

                                                      
                                                                     ছবি: সংগৃহীত

 ৪০ তম বিসিএস এর বাংলা প্রশ্নের উত্তরঃ

১.বাক্যের ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কী বলে?

উত্তরঃকারক

২. ‘গির্জা’ কোন ভাষার অন্তর্গত শব্দ?

উত্তরঃ পর্তুগিজ

৩.কোন শব্দযুগল বিপরীতার্থক নয়?

উত্তরঃ ঐচ্ছিক-অনাবশ্যিক

৪. দ্বারা,দিয়া, কর্তৃক- বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি?

উত্তরঃ তৃতীয়া বিভক্তি

৫. ’অভিরাম’ শব্দের অর্থ কি?

উত্তরঃ সুন্দর

৬. শরতের শিশির -বাগধারা শব্দটির অর্থ  কী?

উত্তরঃ সুসময়ের বন্ধু

৭. শিবরাত্রির সলতে -বাগধারাটির অর্থ  কী?

উত্তরঃ একমাত্র সন্তান

৮. ‘প্রোষিতভর্তৃকা’ - শব্দটির অর্থ কী?

উত্তরঃযে নারীর স্বামী বিদেশে অবস্থান করে

৯. বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

উত্তরঃ কারক

১০. ‘Attested’ এর বাংলা পরিভাষা কোনটি?

উত্তরঃ সত্যায়িত / প্রত্যয়িত

১১. কোনটি শুদ্ধ বানান?

উত্তরঃ প্রোজ্জ্বল

১২. ‘জোছ্‌না’ কোন শ্রেণির শব্দ?

উত্তরঃ অর্ধ-তৎসম

১৩. ‘জিজীবিষা’ শব্দটি দিয়ে বোঝায়-

উত্তরঃ  বেঁচে থাকার ইচ্ছা

১৪. ‘সর্বাঙ্গীণ’ শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয়-

উত্তরঃসর্বাঙ্গ + ঈন্‌

১৫. অন্যের রচনা থেকে চুরি করাকে বলা হয় -

উত্তরঃ কুম্ভিলকবৃত্তি

১৬. ‘ঊর্ণনাভ’ - শব্দটি দিয়ে বোঝায়-

উত্তরঃ মাকড়সা

১৭. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে?

উত্তরঃ বৌদ্ধধর্ম

১৮. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন?

উত্তরঃ রমণীপাদ

১৯. উল্লিখিত কোন রচনাটি পুঁথি সাহিত্যের অন্তর্গত নয়?

উত্তরঃ মৈমনসিংহ গীতিকা

২০. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত-

উত্তরঃ বৃন্দাবন দাস

২১. বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?

উত্তরঃ ব্রজবুলি

২২. বাংলা আধুনিক উপন্যাস- এর প্রবর্তক ছিলেন-

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

২৩. “কিন্তু আরম্ভের পূ্র্বেও আরম্ভ আছে।

   সন্ধ্যা বেলায় দীপ জ্বালার আগে 

সকাল বেলায় সলতে পাকানো’- বাক্যদ্বয় কোন রচনা থেকে উদ্ধৃত?

উত্তরঃ যোগাযোগ

২৪. মুক্তিযুদ্ধভিক্তিক উপন্যাস কোনটি

উত্তরঃ একটি কালো মেয়ের কথা

২৫. ‘কালো বরফ’ উপন্যাসটির বিষয়-

উত্তরঃ দেশভাগ

২৬. ‘ঢাকা প্রকাশ’ সাপ্তাহিক পত্রিকাটির সম্পাদক কে?

উত্তরঃ কৃষ্ণচন্দ্র মজুমদার

২৭. ‘জীবনস্মৃতি’ কার রচনা?

উত্তরঃরবীন্দ্রনাথ ঠাকুর

২৮. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি িইংরেজিতে অনুবাদ করেন কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

২৯. “সকালে উঠিয়া আমি মনে মনে বলি,

সারাদিন আমি যেন ভালো হয়ে চলি” চরণ দু’টির রচয়িতা কে?

উত্তরঃ মদনমোহন তর্কালঙ্কার

৩০. জসীমউদ্‌দীনের রচনা কোনটি?

উত্তরঃ যাঁদের দেখেছি

৩১. ‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’ উক্তিটি কোন উপন্যাসের?

উত্তরঃ বঙ্কিমচন্দের ‘রাজসিংহ’

৩২. ইয়ংবেঙ্গল গোষ্ঠীভুক্ত ছিলেন কে?

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

৩৩. ‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?

উত্তরঃ ১৯২১ সন

৩৪. ‘আগুনপাখি’ - উপন্যাসটির রচয়িতা কে?

উত্তরঃ হাসান হাজিজুল হক

৩৫. ‘Let there be Light’ - বিখ্যাত ছবিটি পরিচালনা  করেন-

উত্তরঃ জহির রায়হান


আমাদের  পড়াশুনা বিষয়ের পোস্টগুলো ভাল লাগলে কমেন্ট করে জানাতে পারেন ।

আপনি কি বিষয়ে আমাদের কাছে পোস্ট চান তাও আমাদের জানাতে পারেন। পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।






কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.