Header Ads

Header ADS

সড়ক ও জনপথ অধিদপ্তরের দুই পদে মৌখিকের জন্য নির্বাচিত হয়েছেন ১,০৯৫ জন

 

    ছবি: সংগৃহীত

সড়ক ও জনপথ অধিদপ্তরের দুই পদে মৌখিকের জন্য নির্বাচিত  হয়েছেন ১,০৯৫ জন

সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যসহকারী ও অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

দুই পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ১০৯৫ জন।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কার্যসহকারী পদে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন ৭৯৪ জন এবং অফিস সহায়ক পদে ৩০১ জন মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এসব প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়েছে।

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া সময়সূচি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর দেখতে নিচের লিংকে ক্লিক করুন

ফলাফল দেখার লিংক


কোন মন্তব্য নেই

5ugarless থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.