ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, মাসিক বেতন ১,১০,০০০ টাকা
ঢাকায় মার্কিন দূতাবাস লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: পাবলিক এনগেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস, যোগাযোগ, ইংরেজি, শিক্ষা, বিজ্ঞান বা অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কোনো আন্তর্জাতিক, একাডেমিক বা সরকারি প্রতিষ্ঠানে কমিউনিকেশন, পাবলিক এনগেজমেন্ট বা শিক্ষায় অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষাদক্ষতার পরীক্ষা নেওয়া হতে পারে।- চাকরির ধরন: স্থায়ী
কর্মস্থল: ঢাকা
কর্মঘণ্টা: সপ্তাহে ৪০ ঘণ্টা।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,১০,০০০ টাকা। এ ছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে। - আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৩
যেভাবে আবেদন করবেনঃ
অনলাইনে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের লিংক থেকে শিক্ষাগত যোগ্যতা, শর্তাবলি ও নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া জেনে Apply To This Vacancy বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।তথ্যসূত্র: প্রথম আলো

Thank you very much.
উত্তরমুছুন