৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন করেছে গত ৬ বছরের মধ্যে
৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন করেছে গত ৬ বছরের মধ্যে
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) গত ৬ বছরে ছয়টি সাধারণ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ৬ বছরের মধ্যে এবার ৪৫তম বিসিএসে সবচেয়ে কম আবেদন জমা পড়েছে । এ বিসিএসে আবেদনকারীর সংখ্যা ৩ লাখ ১৮ হাজার। গত বিসিএসের চেয়ে ৩২ হাজার ৭১৬টি আবেদন কম।
৪৫তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ১৮ হাজার প্রার্থী। যা গত বিসিএসের চেয়ে ৩২ হাজার ৭১৬টি আবেদন কম পড়েছে।
গত ৩০ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আবেদনের জন্য প্রায় এক মাস সময় পান প্রার্থীরা। গত শনিবার ছিল আবেদনের শেষ সময়।
গত ছয় বছরে আটটি বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এর মধ্যে ৩৯তম ও ৪২তম ছিল বিশেষ বিসিএস। শুধু চিকিৎসক নেওয়া হয়েছিল। বাকিগুলো সাধারণ বিসিএস। সেগুলো হলো—৩৮তম বিসিএস, ৪০তম বিসিএস, ৪১তম বিসিএস, ৪৩তম বিসিএস, ৪৪তম বিসিএস ও ৪৫তম বিসিএস।
৩৮তম বিসিএসে আবেদন করেছিলেন ৩ লাখ ৮৯ হাজার ৪৬৮ জন প্রার্থী। ৪০তম বিসিএসে ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ৪১তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ৭৫ হাজার প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছিল। ৪৩তম বিসিএসে আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি। ৪৪তম বিসিএসে মোট আবেদন করেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন।
৪৫তম বিসিএসে গত ১০ ডিসেম্বর থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়। এবারই প্রথমবারের মতো ক্যাডার পদের পাশাপাশি নন-ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। আবেদনের সময় ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন-ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করার সুযোগ পান প্রার্থীরা।
এবারের বিজ্ঞপ্তি অনুসারে, ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ জন ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এ ছাড়া পুলিশে ৮০, কাস্টমসে ৫৪, প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জনকে।
যারা আপনারা বিসিএস পরীিক্ষা দিবেন সময় অপচয় করবেন না মনোযোগ দিয়ে পড়াশুনা করুন।

কোন মন্তব্য নেই